১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির সকল শহিদের স্মরণে বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টার সময় মাগুরা শহরের নোমানী ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচির বিবরণ, সকাল ৯ টার সময় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯:১৫ টার সময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ,
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার, মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা জেলা পুলিশের সদস্য বৃন্দগণ,
মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল,
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রির শহিদদের বীরত্বগাথা স্মরণ করেন এবং তাঁদের মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।