1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

যশোরে ঘোপ কচুয়াতে গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":2,"remove_bg":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকায় এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে ও মাথায় আঘাত করে নগদ ৪০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঘোপ স্কুলমাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ওই গ্রাম্য ডাক্তারের নাম কামাল হোসেন (৪৫)। তিনি কচুয়া ঘোপ এলাকার মৃত আনছার আলী মোল্লার ছেলে। চিকিৎসার পাশাপাশি তিনি ঘোপ বাজারে বিকাশের ব্যবসাও করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন পথে ঘোপ স্কুলমাঠ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা বিকাশ ব্যবসার নগদ ৪০ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, আহত কামাল হোসেন বর্তমানে অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত অভিযোগের বিষয়ে এই মুহূর্তে তারা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলে উল্লেখ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com