1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মৌলভীবাজারে পেট্রোল ডিপুতে তেল সংকট, পাম্পে সরবরাহ বন্ধের অভিযোগ

কাজী সামছুজ্জামান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলায় পেট্রোল ডিপু থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ বা সীমিত করে দেওয়ার ঘটনা ঘটছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপো থেকে তেল কম আসায় অনেক পাম্পে অকটেন ও পেট্রোলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক জায়গায় পাম্প কর্তৃপক্ষ বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রেখেছে বা নির্দিষ্ট পরিমাণে সীমিত করে দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তেল নিতে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। এতে করে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ কম হওয়াই এই সংকটের মূল কারণ।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক না হলে জেলার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে।
মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক  মনোয়ার আহমেদ রহমান বলেন, আমাদের চাহিদা মত ডিপো তেল সরবরাহ করছে না যার কারনে  পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিচ্ছে। দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেরক
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com