1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভাঙ্গুড়ায় ৭৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মো:আরিফুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের  আয়োজনে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা সহ ৭৭ যোদ্ধার পরিবার পরিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার ( ভূমি) মিজানুর রহমান । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আলোচনা অন্তে ৩৭ জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততিদের হাতে পুরস্কার তুলে দেন  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় সেক্টর কমান্ডার ও বিভিন্ন মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধের পূর্বে ট্রেনিং এবং ট্রেনিং শেষ করে যুদ্ধে অংশগ্রহণের কথা তুলে ধরেন। তারা তুলে ধরেন কিভাবে যুদ্ধ করেছেন এবং তাদের জন্য যুদ্ধ  কতটা কষ্টকর ছিল।
এ  সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, বীর  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ
আহবায়ক ভাঙ্গুড়া উপজেলা কমান্ড সহ  উপজেলার ৭৭ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কিছু দপ্তর প্রধান ও সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com