1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নবাবগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ সাইদুর রহমান সুমন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সদরের ইসলামপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের  আমির মাওলানা মুহাম্মদ আব্দুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
 প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, – মহান মুক্তিযুদ্ধে শহীদদের সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য এক মহান আমানত। এই স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করতে হলে সমাজের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আব্দুল কাসেম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছে এবং আগামীতেও একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি শহীদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হলে দুর্নীতি, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com