1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মিয়ানমারে পাচারের প্রস্তুতি: ৩ হাজার লিটার এসিড জব্দ

 সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এসময় আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক ৩ টন বা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। জব্দকৃত এসিড ১০০টি ৩০ লিটারের জেরিকেনে সংরক্ষিত ছিল।পরে সংবাদ পেয়ে উখিয়া থানার এসআই শুভ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত আলামত হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটির শাটার নামিয়ে তালাবদ্ধ করা হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।একই সঙ্গে পরীক্ষার জন্য একটি ৩০ লিটারের কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।জব্দকৃত এসিডের মালিক আক্তার হোসেন পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের আরাকান আর্মি (এএ)সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক (ইয়াবা ও আইস) এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় মার্কেট মালিকসহ সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com