1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

তারাগঞ্জে এম এ গফুর পেট্রোল পাম্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্তে প্রশাসন

মোঃ শহীদুল ইসলাম 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপথী এলাকায় অবস্থিত এম গফুর পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল মিশিয়ে জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাম্প থেকে জ্বালানি নেওয়ার পর কয়েকজন মোটরসাইকেল চালকের বাইক কিছু দূর যাওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে তারা সন্দেহবশত পুনরায় পাম্পে ফিরে এসে বিষয়টি জানালে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পাম্প থেকে জ্বালানির নমুনা সংগ্রহ করেন এবং তদন্তের স্বার্থে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেন।
পাম্পের স্বত্বাধিকারী হাজী এম এ গফুর বলেন, তার পাম্পে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। কীভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হলো, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com