1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাগুরার সোনাকুড় গ্রামে জৈব সার উৎপাদন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে শিরিনা খাতুন

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মাগুরা শালিখা উপজেলার সুনাকুড় গ্রামের রোকেয়া সাখাওয়াত হোসেন অদম্য নারী পুরস্কার প্রাপ্ত মোছাঃ শিরিনা খাতুন নিজ উদ্যোগে জৈব সার উৎপাদন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। সে জৈব সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি নাম দিয়েছে মাইমুনা ভারমিস্ট কম্পোস্ট।

সে লেখাপড়ার পাশাপাশি এই জৈব সার  উৎপাদন করে এলাকার ধান,পাট, পিঁয়াজ, রসুন,পেয়ারা, কলাগাছ সহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াচ্ছে।

 2022 সালে ১০টা রিং এর ভিতর ১কেজি বিদেশী উন্নত মানের কেচো, কাচাগবর, কলা গাছ দিয়ে এই জৈব সার উৎপাদন করে। এক থেকে দেড় মাসের ভিতর এক হাজার কেজি সার উৎপাদন হয়। প্রতি কেজি সার  বিক্রি করেন ২০ টাকায়।প্রথমে ১০টা রিং দিয়ে শুরু করলেও এখন ২০ টা রিং এ সার উৎপাদন হয়। ১ কেজি কেচো থেকে এখন ১৫ থেকে ২০ কেজি কেঁচো হয়েছে।  উপজেলা কৃষি অফিস ও বলুগামের এন এন প্রজেক্ট সহ বিভিন্ন কৃষকরা এই জৈব সার কিনে নিয়ে যায়। এই কারখানায় উদ্যোক্তা শিরিনা খাতুন, বাবা ওহিদুর রহমান মা শেফালি খাতুন সার্বক্ষণিক কাজ করে। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস ,যুব উন্নয়ন অফিস ,মহিলা অধিদপ্তর, আনসার ভিডিপি অফিস উৎসাহ প্রদান করেছে। শিরিনা খাতুন এই প্রতিষ্ঠানটি আরো বড় করার পাশাপাশি উদ্যোক্তা বাড়াতে চায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com