1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কালীগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেফতার

খান জাহিদ ইকবাল
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালীগঞ্জে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
র‍্যাব-৬ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকালে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়ার আলী (৩৮) উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, “ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com