1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

গণহত্যাকারীদের ঘৃণার মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে হবে -ইউএনও

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
১৯৭১সালের ২৫ শে মার্চ যারা গণহত্যা চালিয়েছিলো তাদেরকে তীব্র ঘৃণা ও প্রতিবাদের মাধ্যমে আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে বলে আহ্বান জানান, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ।
গত ২৫ মার্চ ২০২৬ মুক্তিযোদ্ধাদের কবর ও গণকবর জিয়ারত শেষে সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবসের এক আলোচনা সভার সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি ।
উক্ত আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ এক রাতেই পাকিস্তানি বাহিনী ৫০/৬০ হাজার ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছিলো ৷ যারা গণহত্যা চালিয়েছিলো তাদেরকে তীব্র ঘৃণা ও প্রতিবাদের মাধ্যমে আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে ৷ তিনি আরো বলেন, আমাদের দেশ গরিব হতে পারে   কিন্তু আমরা স্বাধীন । যাঁরা তাঁদের জীবন বাজি রেখে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করি । সেই সাথে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর দায়িত্বও আমাদের । কেননা সকলে মিলেই দেশটাকে গড়ে তুলতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বেরসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক  দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com