1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

ঈশ্বরদীতে লিচু বাগানে মৌ-খামার পরিদর্শনে সুগারক্রপ গবেষণা দল।

‎মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
 বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের একটি উচ্চপর্যায়ের গবেষণা দল সকালে ঈশ্বরদীর মানিকনগর মধ্যপাড়ায় অবস্থিত মোস্তফা জামান নয়নের লিচু বাগানে স্থাপিত মৌ-খামার পরিদর্শন করেছেন।
‎পরিদর্শনকালে গবেষণা দলের সদস্যরা লিচু বাগানে মৌমাছি চাষের কার্যক্রম ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং এ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি ও পরিবেশগত গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) মো. আতাউর রহমান।
‎এছাড়াও উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. মো. নুর আলম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, প্রশাসন বিভাগের প্রধান ড. মো. নুরে আলম সিদ্দিকী এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রধান ড. মো. শরিফুল ইসলাম।
‎গবেষণা দলের সদস্যরা জানান, লিচু বাগানে মৌমাছির উপস্থিতি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ফলন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নে সহায়ক। পাশাপাশি মৌ-খামার কৃষকদের জন্য একটি লাভজনক উদ্যোগ হিসেবেও বিবেচিত হতে পারে।
‎স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com