1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

তীব্র শিলাবৃষ্টিতে নীলফামারী বিপর্যস্ত: কৃষকরা দিশেহারা

আবরার হোসেন আলভী 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
নীলফামারীতে গতকাল রাতে হঠাৎ করে হওয়া তীব্র শিলা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিশেষ করে ডোমার উপজেলা, ডিমলা উপজেলা ও জলঢাকা উপজেলা এলাকাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয়দের জানায়, রাতের ঝড়ো হাওয়ার সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হলে অনেক টিনের ঘরবাড়ির চাল ফুটো হয়ে যায় এবং কিছু ঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়। এছাড়া রাস্তার পাশে থাকা অসংখ্য গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়।
কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে। বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন সবজির ক্ষেত শিলার আঘাতে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ফসল একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।
এদিকে, শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ লাইনেরও কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে, ফলে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।
ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা কামনা করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com