1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কাঠালিয়ায় ভেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে হামলা

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
কাঠালিয়ায় ভেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে হামলা
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেড়িবাঁধ নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ভূমিদস্যুরা এ হামলা চালায়।
আজ সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পশ্চিম আউড়া তালতলা খাল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে তা পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
এলাকাবাসী জানান, পশ্চিম আউড়া তালতলা খালে ভেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বন্যা ও বর্ষা মৌসুমে কৃষিজমির ফসল, গাছপালা, মৎস্য ও পানের বরজসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যায় এবং শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করে। তবে এলাকাবাসীর অভিযোগ, মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন এ কাজে বাধা দেন। ফলে বিএডিসি কর্তৃপক্ষ নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখে।
নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তারা মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধন ভণ্ডুল করতে হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার এবং গৃহিণী মাসুমা বেগম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com