1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

খেলোয়াড়দের রাজনীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন সাকিব

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, খেলোয়াড়দের উচিত পেশাদারিত্ব বজায় রাখা এবং কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে নিজেদের ক্রীড়া দক্ষতার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করা।

একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেন, প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত থাকে এবং প্রধানমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি থেকেই এই বক্তব্য দিয়েছেন, যা তিনি সম্মান করেন।

সাকিবের ভাষ্য, ‘দেখুন, প্রত্যেক নাগরিকেরই নিজস্ব মতামত আছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে যা ঠিক মনে করেছেন বলেছেন। এটা তার ব্যক্তিগত মতামত, আমি সেটা সম্মান করি।’

ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যুক্ত হয়ে সাকিব সমালোচিত হন। তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিতও হন। তবে তার এই রাজনৈতিক সম্পৃক্ততা ইতিবাচক ফল বয়ে আনেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফিরতে পারেননি এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।

তবুও সাকিব রাজনীতি ছাড়ার ইচ্ছা তিনি প্রকাশ করেননি। বরং তিনি মনে করেন, রাজনীতি একটি বড় ক্ষেত্র, যার মাধ্যমে মানুষের জন্য কাজ করা সম্ভব।

এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু হলে তিনি পুনরায় রাজনীতিতে সক্রিয় হতে পারেন। বর্তমানে দলীয় কার্যক্রম স্থগিত থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com