1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চিরিরবন্দরে ঈদগাহ মাঠ ও স্কুল-মাদরাসায় যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

আফছার আলী খান
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দরে ঈদগাহ মাঠ ও স্কুল-মাদরাসায় যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ৬ এপ্রিল সোমবার বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে রানীরবন্দর ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী নারী-পুরুষ, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়, চাইন্ড কেয়ার স্কুল ও কলেজ, দারুস সুন্নাহ মাদরাসা, রানীরবন্দর ঈদগাহ মাঠ,  উত্তর রানীপুর বায়তুল জান্নাত জামে মসজিদ এবং স্থানীয় কবরস্থানে মরদেহ নিয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটির একাংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন রানীপুর গ্রামের প্রভাবশালী মৃত মনিরুজ্জামান ওরফে গোঠোর ছেলে আফতাব উদ্দিন। অথচ এই রাস্তাটি দিয়েই দীর্ঘদিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে ওই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই পথ দিয়ে যাতায়াতকারীরা চরম বিপাকে পড়ে যান। শুধু তাই নয়-কোনো ব্যক্তি মারা গেলে রানীরবন্দর ঈদগাহ মাঠে জানাযা নামাজ আদায় করতে যাওয়াও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলরতদেরকে অনেক দূর ঘুরে বর্তমানে চলাচল এবং চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখলকারীর খপ্পড় থেকে  দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নিকট আবেদন করেছেন এবং আবেদনের অনুলিপি দিনাজপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াকে প্রদান করছেন। গতকাল ৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করার জন্য দায়িত্ব প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com