1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

​নওয়াব আলী, মাগুরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসন মহম্মদপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিজ্ঞান মেলার সূচনা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: শাহানুর জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, তথ্যসেবা কর্মকর্তা এ্যামেলিয়া জামান সেতুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলো মেলায় আগত দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে।

​মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন প্রজেক্ট প্রদর্শন করেন। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com