1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নেত্রকোনায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি পালিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’-এর ১২ বছর পূর্ণ করে এক যুগে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘ভালোবাসার এক যুগ’ শীর্ষক এই জন্মদিনের অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক পল্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনমানুষের অধিকারের কথা তুলে ধরার মাধ্যমে যমুনা টেলিভিশন গত ১২ বছরে দেশের সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। দেশ ও গণমানুষের কল্যাণে সাহসিকতার সাথে কাজ করার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সহ-সভাপতি জাহিদ হাসান, অ্যাডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, বজলুর রহমান পাঠান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাহ সেন্টু, প্রভাষক জহিরুল ইসলাম এবং সাংবাদিক সঞ্জয় সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হানিফ উল্লাহ্ আকাশ, সাইফুল আরিফ জুয়েল, রহমান জীবন, খলিলুর রহমান শেখ ইকবাল, অধ্যাপক ননী গোপাল সরকার, কবি সজীব লাইন, তানভীর জাহান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন। এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ-এর জেলা সভাপতি সৈয়দ সময়, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, এ বি চৌধুরী নাদিম ও ইয়াসিনুর রহমান। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে যমুনা টিভির এক যুগ পূর্তির আনন্দ উদযাপন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com