1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস ও মহরম আলী দই ঘরের ৯০ হাজার টাকা জরিমানা।

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঠনঠনিয়া এবং গোহাইল রোড, সিএন্ডবি সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামক বেক্সিমকোর একজন ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় দেখা যায় গত (২ এপ্রিল) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের পূর্বেই ক্রয় কৃত সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রয় করছেন, যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ঠনঠনিয়া এলাকায় অবস্থিত মহরম আলী দই ঘরে তদারকিকালে দেখা যায় বিপুল পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার অর্থাৎ পাউডার দুধের মিশ্রণে দই তৈরি করা হচ্ছে যা ভোক্তা সাধারণের সাথে প্রতারণার সামিল। এই অপরাধে মহরম আলী দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠানটি পরবর্তীতে আর মিল্ক পাউডার ব্যবহার করে দই তৈরি করবে না অঙ্গীকার করেছেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকষ টীম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com