1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেলেন মালিক

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাভীগুলোর মালিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত উন্নত জাতের দুটি গাভীর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। গাভীর মালিক মোঃ বাচ্চু বেপারী জানান, তার টিন-কাঠের ঘরের বারান্দায় থাকা গোয়ালঘরের বৈদ্যুতিক তার অসাবধানতাবশত খুলে রাখা ছিল। নতুন পাকা ভবন নির্মাণের কাজের জন্য তিনি ওই গোয়ালঘরের লাইটের সংযোগ খুলে অন্যত্র ব্যবহার করছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঝড়ের সময় খোলা বৈদ্যুতিক তারটি টিনের বেড়ার ওপর পড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার ভোর ৬টার দিকে গরুর অস্বাভাবিক ডাক শুনে বাচ্চু বেপারী গোয়ালঘরে ছুটে গিয়ে দেখেন, দুটি গাভী মেঝেতে ছটফট করছে।
তিনি গাভীগুলোর কাছে যেতেই নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে তার ছেলে দ্রুত বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় দুটি গাভী মারা গেলেও দুটি বাছুর ও একটি গাভী অক্ষত রয়েছে। পরিবারের প্রধান জীবিকার উৎস হারিয়ে বাচ্চু বেপারী ও তার স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com