1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জামালপুর র‍্যাবের অভিযানে জাল টাকা তৈরির সামগ্রীসহ একজন গ্রেফতার

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

জামালপুর র‍্যাব ১৪ অভিযান পরিচালনা করে শেরপুর থেকে জাল টাকা তৈরির সামগ্রী সহ মোঃ মুর্শিদুল হক (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শেরপুর জেলার সদর উপজেলার চাপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় র‍্যাব ১৪, সিপিসি ১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এ সময়
বলেন, আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে টাকা জালিয়াতিচক্র সহ বিভিন্ন প্রতারক সক্রিয় রয়েছে। এসব প্রতারক চক্রকে শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা টিম সবসময়ই কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, শেরপুর জেলার সদর উপজেলার চাপাতলী এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে দুলাল মিয়ার (৭০) বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণা করে আসছে একটি চক্র। এরই প্রেক্ষিতে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর এর আভিযানিক দল গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মোঃ মুর্শিদুল হক (৩৩) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নিকট জাল টাকাসহ জাল টাকা তৈরীর সামগ্রী থাকার কথা স্বীকার করে। সে আরও জানায় ব্যবসার উদ্দেশ্যে ১ লক্ষ জাল টাকার বিপরীতে আসল ৩০ হাজার টাকা নেয়। আসামীর দেওয়া তথ্য মতে তার হেফাজতে থাকা ৬ হাজার ৮শ টাকাসহ ভাড়া বাসায় বিশেষভাবে রক্ষিত জাল টাকা তৈরীর সামগ্রী ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার ক্যাবল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‍্যাবের   আরও জানান, জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার সদর থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com