1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে আবর্জনা পরিষ্কার কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে ব্যানার-ফেস্টুন, কোচিং সেন্টারের বিভিন্ন বিজ্ঞাপন, খাবারের মোড়ক, প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্যে এলাকা নোংরা হয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।
এ অবস্থায় উদ্যোগ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা প্রধান ফটক ও সংলগ্ন সড়কে ছড়িয়ে থাকা এসব আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে তারা পরিবেশ সচেতনতার বার্তাও দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় যে পরিমাণ আবর্জনা জমে থাকে, তা অত্যন্ত দুঃখজনক। ব্যানার-ফেস্টুন, কোচিং সেন্টারের বিজ্ঞাপন, খাবারের মোড়ক ও প্লাস্টিকের বোতলসহ নানা বর্জ্যে পুরো এলাকা নোংরা হয়ে যায়, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোটেও কাম্য নয়।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবার সচেতন হওয়া প্রয়োজন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com