1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন

সাদ্দাম হোসেন সাজ্জাদ:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
টেকনাফে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সফর ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।জানা গেছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত সফরকে সামনে রেখে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টেকনাফে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য সভাস্থল ঘুরে দেখা হয়।
পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা পরিষদের সি.এ ছৈয়দ হোছাইন মামুনসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সফরের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com