1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

সাতক্ষীরায় চাচাতো ভাইয়ের কোপে আহত, থানায় মামলা

SHOFIKUL ISLAM
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নগরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আব্দুল মাজেদ সরদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে নগরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাজেদ সরদারকে তার বড় ভাই রশিদ সরদার ও পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্ত বজলু সরদার (৪৫), পিতা মৃত গফুর সরদার, প্রকাশ্য দিবালোকে মাজেদ সরদারের ওপর হামলা চালান এবং তাকে কুপিয়ে জখম করেন।

ঘটনার পর আহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। মাজেদ সরদারের বড় ভাই রশিদ সরদার ও তার বোনেরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।শফিকুল ইসলাম

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com