1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

নর্দান ইউনিভার্সিটি খুলনার সাংবাদিকতা বিভাগের নবীনবরণ

আল হাসান আকুন্ঞ্জী
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫১৯ বার পড়া হয়েছে
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ( এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (জেএমসি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
বুধবার (৬ মার্চ) বেলা ১১ টাই এনইউবিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেএমসি নবীন শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় মতবিনিময়ে নবীন শিক্ষার্থীরা তাদের সাংবাদিকতা বিভাগে আসার কারণ ও বিভিন্ন সম্ভাবনার দিক উল্লেখ করে আশা প্রকাশ করেন । বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ ৪ বছর শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ দিক নবীন শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেএমসি বিভাগের শিক্ষক প্রভাষক মতিউর রহমান বলেন,  “সাংবাদিকতা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে বেশ চাহিদা রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের সাংবাদিকতার পাশাপাশি আরও অনেক ধরণের চাকরির সুযোগ আছে।” একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার দিকেও সাংবাদিকতা বিভাগ বেশ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করেন তিনি।
এসময় প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসার হয়েছে, সরকারি ডিসি, এসপিসহ বড় বড় জায়গায় তাদের অবস্থান তৈরি করতে পেরেছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেএমসি বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান রনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই চার বছর সঠিকভাবে ব্যবহার করলে এবং স্কিল বেজড শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে বেকার বসে থাকতে হয় না। সাংবাদিকতা বিভাগ যেহেতু ব্যবহারিক জ্ঞানের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সুযোগ থাকে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com