1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
আটক ঈশিতা আক্তার তিশা (১৮) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে।পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। নিপা খাতুন শহরের চকসূত্রাপুর এলাকার জাইদুল ইসলামের স্ত্রী। তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা।আরও জানা যায়, পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।জালিয়াতির বিষয়টি অস্বীকার করে বিএনপি নেত্রী নিপা খাতুন বলেন, আমি পরীক্ষার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। সামান্য সময়ের জন্য আমার ভাগনিকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম। ভুল-বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন। সেই সম্পর্কের সূত্র ধরেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com