ঝালকাঠির কাঠালিয়ায় বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জনগণের প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সরকারের ১০০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করেন এবং জনসাধারণের প্রত্যাশা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়ন এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পা