“বিদায় মানেই শেষ নয়, বরং এক নতুন দিগন্তের উন্মোচন এবং সাফল্যের নতুন সোপানে পদার্পণ।”
আজ বুধবার (০১ জুলাই, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে জনাব মোঃ বেলায়েত হোসেন (অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ভোলা জেলা) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মকালীন নিষ্ঠা, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার ভবিষ্যৎ পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। এরপর ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।