1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা

নাজিম বকাউল  
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
 বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার সুরক্ষায় জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে পিতৃপরিচয়হীন শিশুরা মায়ের নাম এবং মর্যাদাপূর্ণ এলাকার ঠিকানা ব্যবহার করেই রাষ্ট্রীয় এই পরিচয়পত্র লাভ করতে পারবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহম্মদ আব্দুল্লাহ এই তথ্য জানান। ‘দ্য ফ্রিডম ফান্ড’-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘শাপলা মহিলা সংস্থা’ এই কর্মশালার আয়োজন করে।
“শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল বলেন, “প্রতিটি শিশুর জন্ম সনদ তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে। যৌনপল্লী বা ছিন্নমূল পরিবেশে বেড়ে ওঠা শিশুরা শিশুশ্রম, বাল্যবিয়ে ও মানব পাচারের মতো মারাত্মক ঝুঁকিতে থাকে। এই শিশুদের আইনি সুরক্ষা দিতে জন্ম নিবন্ধন তাদের সুন্দর জীবনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “যৌনপল্লীর পিতৃপরিচয়হীন শিশুদের জন্ম নিবন্ধন করা আগে বেশ জটিল ছিল, যার কারণে বহু আবেদন ঝুলে ছিল। কিন্তু এই সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার আইনগত প্রক্রিয়া সহজ করেছে। ফলে পরিচয়হীনতার যন্ত্রণা থেকে শিশুরা মুক্তি পাবে। অন্যথায় এরা অপরাধের পথে ধাবিত হওয়ার ঝুঁকিতে থাকত।”
কর্মশালায় জানানো হয়, জন্ম সনদের মাধ্যমে প্রান্তিক এই শিশুরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি নানা সুযোগ-সুবিধায় অগ্রাধিকার পাবে।
ফরিদপুর শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
কর্মশালায় মাঠপর্যায়ের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, বিশেষ এই উদ্যোগের আওতায় ফরিদপুরের দুটি যৌনপল্লীর শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৪৬ জন এবং দ্বিতীয় দফায় ১০ জন শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ৮টি শিশুর নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক নারী ও শিশুদের আইনি পরিচয় নিশ্চিতকরণের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। কর্মশালা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের হাতে ডিজিটাল জন্মসনদ তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com