1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের ঈদগাঁওতে যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল, বালেন শাহর পদত্যাগ দাবি কুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরাকুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী টুকু কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওমানে মার্কিন ঘাঁটিতে পঞ্চম দফায় ইরানের হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, বিএনপি প্রতিরোধ না গড়ে তুললে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিত।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

এর আগে রোববার নওগাঁয় এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।’

এর জবাবে রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লেখেন, এনসিপির এক নেতা বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছেন। তবে তার দাবি, বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কিছুটা শিথিল করত, তাহলে আওয়ামী লীগের নেতারাই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতেন। তিনি আরও দাবি করেন, বিএনপি বিরোধী দলের নেতাদের নিরাপদ রাখার ভূমিকা পালন করেছে।

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণেই। তার ভাষ্য, আওয়ামী লীগের মোকাবিলার সক্ষমতা বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন এমন কিছু রাজনৈতিক শক্তির নেতারা এখন সে বাস্তবতা স্বীকার করছেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর সরকারি সুবিধা ভোগের কারণে কিছু নেতার আচরণে পরিবর্তন এসেছে এবং তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তার মতে, সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো গণআন্দোলন সফল হয় না।

রাশেদ খাঁন আরও বলেন, মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চোদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com