1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের ঈদগাঁওতে যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল, বালেন শাহর পদত্যাগ দাবি কুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরাকুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী টুকু কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওমানে মার্কিন ঘাঁটিতে পঞ্চম দফায় ইরানের হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস

কক্সবাজারের ঈদগাঁওতে যুবকের লাশ উদ্ধার

বিএ বাহাদুর 
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের পুত্র।

স্থানীয় ইউপির সাবেক মেম্বার কলিম উল্রাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছবাহ মুলত কক্সবাজারে থাকেন। এদিন সন্ধ্যায় সে বাড়িতে আসছে। রাত ৮ টার দিকে তার ছোট ভাই বাড়িতে গেলে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয়। মিছবাহ ইতিমধ্যে প্রবাসে যেতে পাসপোর্ট -ভিসা এমনকি মেডিকেলও সম্পন্ন করেছে বলে শুনেছি।

ঈদগাঁও থানার  উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানিয়েছেন পুলিশ।১৩/০৭/২০২৬ইং

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com