1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা অর্জন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিয়নটি এ সম্মাননা অর্জন করে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বরিশাল সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “এ অর্জন কাঠালিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান আরও উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com