1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নবাবগঞ্জে দলিল লেখকদের কলম-বিরতি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দলিল লেখকরা কলমবিরতি পালন করেছেন। উৎসেকর বৃদ্ধির প্রতিবাদে এ কলমবিরতি পালন করেন বলে জানান দলিল লেখক সমিতির সদস্যরা।

উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, দলিল লেখক সমিতির শতাধিক সদস্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কলম-বরিতি পালন করেছেন। তাদের দাবি হঠাৎ করে উৎসেকর দ্বিগুণ করা ও কাঠাপ্রতি জমির উৎসেকর সর্বনিম্ন ৫০ হাজার টাকা নির্ধারণ করায় এ কলম বিরতি পালন করেন তারা।

দলিল লেখক সমিতির সদস্য মো. বাবু বলেন, উৎসেকর কমানো না হলে তারা এ কমল-বিরতি চালিয়ে যাবেন।

তবে হঠাৎ করে উৎসেকর বৃদ্ধির কারণে গরিব অসহায়, হতদরিদ্র এবং নদী ভাঙন-কবলিত মানুষরা বেকায়দায় পড়বে বলে মনে করছেন ভূমি ব্যবসায়ী-সহ সচেতন মহল। তারা বলেন, উৎসেকর বৃদ্ধির কারণে দরিদ্র মানুষরা জমি ক্রয় করতে পারবে না রেজিস্ট্রি খরচ জোগাতেই তাদের কষ্ট হবে।

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, দলিল লেখক সমিতির সদস্যরা কলম-বিরতি পালন করায় আজ কোনো দলিল রেজিস্ট্রি হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com