1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ের গণহত্যার অভিযোগে সাবেক রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে ন্যায়বিচার করতে হবে: মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই ৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থ হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থামবে না বলে জানিয়েছেন দীপকে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ। চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনে তার টাইফয়েড ধরা পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্টে আমার টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসা চলছে। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সব ‘তেলাপোকা’কে আমি ধন্যবাদ জানাই।’

আন্দোলনকে আরো বিস্তৃত করার জন্য সমর্থকদের অভিনন্দন জানিয়ে দীপকে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করা সম্ভব হবে। তার কথায়, ‘আপনাদের সবাইকে অভিনন্দন। আমি নিশ্চিত এভাবেই আন্দোলন চালিয়ে গেলে আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করতে পারব।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com