1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর Discover the top slots at Falcon Casino: a player’s guide to the best games Обзор Pinco: безопасные платежные методы и доступ к играм

ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Asharaful ,
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
দিনাজপুরের ফুলবাড়ীতে সম্প্রতি দিনাজপুর জেলা এন সিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাত, এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন।  ভুক্তভোগী ও তার পরিবার লিখিত বক্তব্যে এন সি পি নেতা ইমরান চৌধুরী নিশাদ, বলেন আমি মো: ইমরান চৌধুরী নিশাদ,একজন শিক্ষা উদ্যোক্তা এবং জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব।আমি বিশ্বাস করি সরকার বা কোনো প্রভাবশালী মহলের ভয় বা বাধা ছাড়া স্বাধীন ভাবে সত্য তথ্য প্রকাশ করতে পারার মাধ্যমই হলো স্বাধীন গণমাধ্যম।
​আমার সংগঠন এনসিপি ক্ষমতাসীনদের জবাবদিহিতা তৈরিতে সাধারণ মানুষের কথা ও মতামত প্রকাশের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছে।সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রথম সারির একটি স্বনামধন্য মিডিয়া “দেশ টেলিভিশনের” গত ১০ই আগস্ট ২০২৬-এর প্রচারিত একটি খবরের মাধ্যমে আমি জানতে পারি ফুলবাড়ী থানায় রাঙ্গামাটি ছোয়ানী বাজারের “মোছাঃ জেবউন নেহার” নামে একজন নারী আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দায়ের করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত “দেশ টিভি’র” দিনাজপুরের প্রতিনিধি হারুন-উর-রশিদের সংবাদটি আমার প্রাণের সংগঠন এনসিপি, আমাকে এবং আমার বাবাকে রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে মনে করছি।
​সম্মানিত বন্ধুগণ, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমি থেকে জন্ম নেওয়া রাজনৈতিক সংগঠনের নাম জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। আমাকে এনসিপি কর্তৃক আগামী উপজেলা নির্বাচনে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করার পর থেকেই একটি কুচক্রী মহল আমাকে এবং আমার দলকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্র করে আসছে।
​গত ৬/৮/২০২৩ ইং ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগকারী “জেবউন নেহার” গং এবং “দেশ টিভি” সাংবাদিক হারুন-উর-রশিদ-এর দ্বারা আমি এবং আমার পরিবার পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছি এবং সাংঘাতিক রকমের নিরাপত্তাহীনতায় আছি। তাই, বাংলাদেশ সরকারের কাছে আমি আমার সামাজিক নিরাপত্তা এবং তথ্য যাচাই-বাছাই না করে আমার বিরুদ্ধে অপপ্রচারের জন্য সাংবাদিক হারুন-উর-রশিদের উপযুক্ত শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জমির মালিক আব্দুল মাজেদ চৌধুরী, তিনি বলেন জমিটি আমরা মূল মালিকের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছি। জমিটি নিয়ে সামাজিকভাবে সমাধান করার জন্য এলাকাবাসী প্রস্তাব দিয়েছিলেন, তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে হয়রানি মূলক ভাবে থানায় অভিযোগ দায়ের করেছে এবং মিথ্যা নিউজ প্রকাশ করেছে। আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সরোজমিনে গিয়ে তদন্ত করে সঠিক বিষয়টিকে তুলে ধরুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com