1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে: ইরানি কর্মকর্তা সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ কু-সংস্কারের পর্দা সরিয়ে ভন্ড ফকিরের মুখোশ উন্মোচন

রমজানের দ্বিতীয় দিনেই জমজমাট পিরোজপুরে ইফতার বাজার

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫১১ বার পড়া হয়েছে
পিরোজপুরে রমজান শুরুর দ্বিতীয় দিনে একটু আগেভাগেই যেন পশরা সাজিয়ে বসেছেন ইফতার বিক্রেতারা।  আর তাই ক্রেতারাও যেন একটু আগেভাগেই পছন্দের ইফতার কিনতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন।আবার অনেকে জোহরের নামাজ শেষে একটু ঘোরাঘুরি করেই ইফতার কিনে তাড়াতাড়ি বাসায় যাওয়ার ও প্রস্তুতি নিচ্ছেন।ক্রেতা বিক্রেতাদের আলাপচারিতা, হাকডাকের মধ্য দিয়ে সব মিলিয়ে এবারের পিরোজপুরের বিভিন্ন এলাকার ইফতার বাজার জমে উঠেছে।
 রমজান শুরুর দ্বিতীয় দিনে অনেক আইটেমের ইফতার সাজিয়ে বসেছে পিরোজপুর শহরের ক্লাব রোডের নীরব হোটেল , স্টার হোটেল, সদর থানার সামনে হোটেল নায়োরী , সি অফিস ক্যাফে আল মদিনা । বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসেছে শহরের বাজার রোড, সদর রোড, বিলাস মোড়, কৃষ্ণচূড়া, সি অফিস মোড়, পুরাতন বাসস্টান্ড, সহ বিভিন্ন এলাকার ফুটপাতে  ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব স্থানে সাধারণত আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ,সবজি চপ, চিকেন চপ, ডিমের চপ, চিকেন ফ্রাই, তেহেরি, বুন্দিয়া,  জিলিপি, মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি হালিম ,শাহী জর্দা,সহ নানা ধরনের ইফতারের আইটেমে ঠাসা এবার পিরোজপুরের ইফতার বাজার।
এছাড়াও মৌসুমী ফল কলা, আনারস, পেয়ারা ,পেঁপে, বড়ই সহ বিভিন্ন ফল ফলাদির দোকানও বসেছে শহরের বিভিন্ন ফুটপাত ও অলিগলিতে । শহরের সি,আই পাড়া এলাকার  বাসিন্দা অধ্যক্ষ কাদেরুল মুক্তাদির এই প্রতিবেদককে বলেন  ব্যস্ততা ও নানা ঝামেলার কারণে প্রতিবারই রোজায় ইফতারের কিছু আইটেম বাহির থেকে কিনতে হয়। জেলা ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন এবারের বেচাকেনা তুলনামূলক ভালো তবে দামটা একটু বেশি, বিকেল চারটা থেকে শহরের  ছোটখাটো প্রায় বহু দোকান ঘুরে দেখেছেন তিনি এবারের ইফতারের বাজারে আইটেম প্রতিবারের মতো একই থাকলেও এবারে প্রথম রোজা থেকে একটু ক্রেতা সমাগম বেশি।
 ইফতার ব্যবসায়ী মনির হোসেন জানায় ক্ষুদ্র এই দোকানে ইফতারের আইটেম পাঁচ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে, দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে হওয়ায় তাদের ব্যবসা সামনের রমজান গুলোতে ভালো ও জমজমাট হবে বলে তিনি আশা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com