1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কায় এক রোগীর মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকেরা। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই রোগীর অস্ত্রোপচার করা হয়।

স্ট্রোকের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় প্রস্রাবে সমস্যার কথা জানালে পরীক্ষা করে তার মূত্রথলিতে বড় আকারের পাথরের অস্তিত্ব শনাক্ত করেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচারের সময় পাথরটি বের করে আনা হয়। চিকিৎসকেরা জানান, এর ওজন পূর্ণবয়স্ক শিশুর ওজনের কাছাকাছি এবং আকার প্রায় একটি উটপাখির ডিমের মতো। পাথরটির দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণান বিবিসি সিংহলাকে বলেন, পাওয়া রেকর্ড অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে শনাক্ত ও অপসারণ করা মূত্রথলির পাথরের মধ্যে এটিই সবচেয়ে বড়।

তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী ভালো আছেন। তবে অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তিনি এখনো হাসপাতালে রয়েছেন। চিকিৎসকের ধারণা, পাথরটি প্রায় ৫ থেকে ১০ বছর ধরে তার মূত্রথলিতে ছিল।

প্রস্রাবে থাকা বিভিন্ন খনিজ পদার্থ জমে শক্ত স্ফটিকে পরিণত হলে মূত্রথলিতে পাথর তৈরি হতে পারে। বিশেষ করে মূত্রথলি পুরোপুরি খালি না হলে এ ধরনের পাথর হওয়ার ঝুঁকি বাড়ে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ব্রাজিলে এক রোগীর মূত্রথলি থেকে ১ দশমিক ৯ কেজি ওজনের একটি পাথর অপসারণ করা হয়েছিল। সেটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার।

শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির ওজন আগের রেকর্ডের তুলনায় অনেক বেশি হলেও নতুন পাথরটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com