1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে শতশত কোটি টাকার কাজ করেছি- মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে ঢাকা জেলা পরিষদের মাধ্যমে শতশত কোটি টাকার উন্নয়ন কাজ করতে পারছি। দেশের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কা ছাড়া অন্য কোথাও ভোট দিয়েন না।

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সিঙ্গাপুরের মত দেশ হওয়ার স্বপ্ন দেখছি। খুব শিগরিই আমাদের এই সোনার বাংলা সিঙ্গাপুরের মত উন্নত হবে।

মাহবুব বলেন, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে প্রতিটি আসনেই নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। আমাদের ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জে) আসনে যেই নৌকা নিয়ে আসুক আপনারা তার পক্ষ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

দিনব্যাপী মাহবুব উপজেলার নাট মন্দির, কালীমন্দির, উত্তর লটাখোলা আরসিসি রাস্তা, নাগের কান্দা আরসিসি রাস্তার কাজ সহ প্রায় ১কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বজলুর রহমান কামাল, ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী আব্দুল রাজ্জাক, সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিদ পাল, তৌহিদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আলীম বিশ্বাস, মোস্তফা মোল্লা, আবু তালেব, সাজ্জাদ হোসেন সাজু, বিল্লাল হোসেন, মোক্তার হোসেন, মেহেদী হাসান সাদ্দাম, এডভোকেট হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জাফর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com