1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

২৫ রমজানের আগে বেতন-বোনাস চায় গার্মেন্টস শ্রমিকরা

ইমন চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আগামী ২৫ রমজানের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গাজীপুর পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।বক্তারা বলেন, পবিত্র রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তাছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-

১/রমজানের ঈদে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানে মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
২/বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।
৩/নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।
৪/নারী শ্রমিকদের মজুরির বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫/রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন এলাউন্স প্রদান করতে হবে।
৬/বিশুদ্ধ খাবার পানি সম্পূর্ণ মালিক কর্তৃক সরবরাহ করতে হবে ও শ্রমিকদের কাছ থেকে পানির বিল কাটা বন্ধ করতে হবে।
৭/কর্মক্ষেত্রের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com