1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

দোহারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দোহার থানা প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত অনুসঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, চলুন সকলে মিলে আসন্ন দুর্গাপূজাকে নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করি।

এসময় সকল পূজাম-পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক অবস্থান, ট্রাফিক ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখাসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে দোহার উপজেলার ৪৩ টি পূজাম-পের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা পূজা কমিটির সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com