1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার-২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সিরাজদিখান ইছাপুরা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার পারুলপাড়া দেওভোগের মোঃ আবেদ মোল্লার ছেলে মো. পারভেজ (২২) ও মুন্সিগঞ্জ কাটাখালী হাওলাপাড়ার মোঃ সালাউদ্দিন বেপারীর মেয়ে নোভা আক্তার (২২)। বুধবার ইছাপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন এ  তথ্য জানান।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ও সংবাদের ভিত্তিতে ভুয়া ডিবি পরিচয় দেয়া প্রতারক মো. পারভেজ ও নোভা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্সিগঞ্জ র্কোটের সামনে দাড়িয়ে থেকে সাধারণ মানুষের কাছে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন বলেও জানান তিনি।

ডিবি পরিচয়  এলাকার ফারুক মিয়াকে  হুমকি দেন এবং  দুই বারে তাদের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। গত বুধবার সন্ধ্যায় আবার এসে টাকা দাবি করলে তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়দের পরামর্শে সোহাগ নামে  এক এড্যাভোকেটকে  ফোন দেন ফারুক।  পরে সোহাগ এসে তাদের সাথে কথা বলে এবং তাদের কথাবার্তা সন্দেহ হলে  তাৎখনিক পুলিশকে ফোন দেয়,  পরে ভুয়া পরিচয় দেওয়া তাদের আটক করে সিরাজদিখান থানায় নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আদালেতের মাধ্যমে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com