1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে নয়টি স্বর্ণের বারসহ আটক ১

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে
পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ১ কেজি ৪৪ গ্রাম সোনাসহ এক চোরাকারবারি আটক হয়েছে। আজ  সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম আমজাদ হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের আব্দুল মাজেদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব‍্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে এক চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায়  অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর  বৈকারি ক‍্যাম্পের  সুবেদার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। মটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার।
যার বাজার মূল্য ১,০২,১০,৩২০/- (এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ) টাকা এবং ০১টি ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেল এর মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,০৩,৬০,৩২০/- (এক কোটি তিন লক্ষ ষাট হাজার তিনশত বিশ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com