1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নতুন সূর্যকে আলিঙ্গন করতে হবে – মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে
পুরাতন কে ঝেড়ে পুছে, নতুন কে বরণ করতে হবে- বর্ষ বরণে আমাদের মুল কথা। দলের মধ্যেও অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নতুন সূর্যকে আলিঙ্গন করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পথ চলাকে সহযোগীতা করার আহবান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।
রোববার  ফরিদপুরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি আরো বলেন, দেশে এখনও কিছু সংগঠনের অস্তিত্ব আছে যারা বাঙালীর উৎসব পহেলা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর পালনে তাদের উদাসিন ভাব আছে।
বাঙালি জাতির আবহমান কালের সংস্কৃতি আমরা যারা ধারণ করি তারা সকলে এককাতারে থেকে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
জেলার সকল এমপিকে এক মঞ্চে স্বাগত জানিয়ে বর্ষবরণ পালন করায় সকল কে ধন্যবাদ জানান বক্তারা।
পরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদারের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বাঙালি খাবার পরিবেশন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com