1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুট্টা ক্ষেত থেকে ১০ বছরের শিশুর লাশ উদ্ধার ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী ঝিনাইদহ সফরে আইন মন্ত্রী প্রশাসন কে হুশিয়ারি – দুর্নীতির আশ্রয় নিলেই ডিপার্টমেন্টাল প্রসেডিং এর সাথে দুর্নীতির মামলাও দেওয়া হবে বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার (২৪ এপ্রিল) ব্যাংকক পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে শেখ হাসিনাকে গার্ড অব অনার এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সফরের অংশ হিসেবে ছয় দিনের সরকারি সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টা ১৩ মিনিটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ২৪ থেকে ২৯ এপ্রিল এই সফরের সময় শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন।

বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কিছু সহযোগিতার নথিতে সই করবে।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ও সম্পর্ক সম্প্রসারণের লক্ষে পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দু’টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে। একই দিন শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সময় দু’নেতা নথি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন। পরে থাই প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ইউএনএসক্যাপ-এর ৮০তম অধিবেশনে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আগামী ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com