1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

ট্রাকের ধাক্কাায় অটোভ্যানে একজন নারী শ্রমিক নিহত এবং আহত তিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে
নাটোরে ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারী শ্রমিক মোছা. সাথী খাতুন (২৫) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার হিমেলের স্ত্রী এবং তিনি নাটোর প্রাণ কোম্পানির নারী শ্রমিক ছিলেন। পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনারর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ নভেম্বর) সকালে একটি অটোভ্যানযোগে চার শ্রমিক নাটোর প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা এক ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গিয়ে ৪ জন আহত হন। এসময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা নারীসহ আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। বর্তমানে আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com