1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কেন্দুয়ায় কাল বৈশাখীর ছোবলে লন্ড ভন্ড স্কুল ঘর

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

কাল বৈশাখীর ছোবলে লন্ড ভন্ড করে দিয়েছে  হাসিনা সাহিদ নিম্ন মাধ্যমিক মডেল একাডেমীর সাহিদ নিম্ন মাধ্যমিক মডেল একাডেমীর একটি টিন সেড ঘর।

রোববার সন্ধ্যার পর কালবৈশাখীর ছোবলে নিমিষেই লন্ড ভন্ড করে দেয় স্কুল ঘরটি। এতে করে ছাত্র-ছাত্রীরা পাঠ গ্রহনের ক্ষেত্রে খোলা আকাশের নিচে বসে চরম অসুবিধার সন্মূখীন হচ্ছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানকে সাথে নিয়ে ঝড়ে লন্ড ভন্ড স্কুল ঘরটি দেখতে যান।

এ সময় গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ ছাত্র-ছাত্রীদের পাঠ গ্রহণের সুবিধার্থে দ্রুত একটি টিন সেড ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানান।

ইউএনও জেলা প্রশাসনের সাথে কথা বলে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস দেন।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ মাষ্টার বাড়ি প্রাঙ্গনে ২০১০ সালে স্থাপিত হয় হাসিনা সাহিদ নিম্ন মাধ্যমিক মডেল একাডেমী। পিছিয়ে থাকা এলাকার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হাসিনা সাহিদ কিন্ডার গার্টেন ক্রমাগত ভাবে এগিয়ে বর্তমানে হাসিনা সাহিদ নিম্ন মাধ্যমিক একাডেমী হিসাবে স্বীকৃতি লাভ করে।

বর্তমানে ওই একাডেমীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ শতাধিক এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা ১৪ জন। প্রতি বছর ফলাফলও ভালো করে। একাডেমীর প্রধান শিক্ষক এম. এ সালাম জানান, রোববার সন্ধ্যার পর মাত্র দুই মিনিটের কালবৈশাখীর তান্ডবে প্রায় চল্লিশ হাত লম্বা টিন সেড ঘরটি মহুর্তেই লন্ড ভন্ড করে দেয়। অফিস কক্ষের অনেক আসবাবপত্র অনেক মূল্যবান কাগজ পত্রও নষ্ট হয়ে যায়।

এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিদ্যালয়টিতে চারতলা বিশিষ্ট একটি একাডেমীক পাকা ভবন নির্মাণের দাবী জানান তিনি।

এদিকে ঝড়ে লন্ড ভন্ড হয়ে যাওয়া ঘর দেখতে ছুটে যান কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ও সাবেক চিরাং ইউপি চেয়ারম্যান সালমা আক্তার। তারাও এই প্রতিষ্ঠানে একটি একাডেমীক পাকা ভবন নির্মাণের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com