1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

ইবির মেধাবী ছাত্রী মারা গেলেন যে রোগে

মোঃ সুজন হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিরল রোগ ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।সামিয়া আক্তার ফুল (২১) নামের ওই ছাত্রী তার ব্যাচের মেধা তালিকায় প্রথমস্থান অধিকারী ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিন ভাইবোনের মধ্যে মেজো সন্তান তিনি।২০২০ সালে এ রোগে আক্রান্ত হয় ফুল। পরে এক বছর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়। গত ছয় মাস আগে থেকে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন।
তার কিডনি জটিলতা, হার্টে সমস্যা, কফের সঙ্গে রক্ত আসাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। তিন বছর ধরে তিনি এই রোগে ভুগেছেন। বিভাগের সভাপতি ড. সজীব বলেন, মেয়েটি তাদের ব্যাচের ফাস্ট গার্ল ছিল। আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সবাই তার জন্য শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ হাসান বলেন, ভাসকুলাইটিস খুবই বিরল প্রকৃতির রোগ। এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ রাখা যায় কিন্তু পুরোপুরি রোগ নিরাময় করা যায় না বললেই চলে। সাধারণত ইমিউন সিস্টেমের দুর্বলতা থেকে এই রোগ হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে রক্তনালী মোটা হয়ে যায় এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। একে রক্তনালীর প্রদাহ বলা হয়। ফলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com