1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে :- বস্ত্র ও পাটমন্ত্রী

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
 গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  বস্ত্র ও পাটমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে।পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয় বাঙালীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলার পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী ও পাট খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তর ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু(বীর প্রতিক) এমপি,নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড.আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি,সংরক্ষিত আসন-৩৫ এর সংসদ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি,বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ,পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন প্রমূখ।
এসময় বস্ত্রমন্ত্রী আরোও বলেন, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। পাট খাতে নানামূখী কর্মপরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এজন্য সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাট পণ্যের বৈচিত্র আনতে এবং পাট শিল্পকে লাভজনক করার উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে।
পরে মন্ত্রী নরসিংদী পৌর শহরের বঙ্গবন্ধু পার্ক মাঠে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত তিন দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪ এর উদ্বোধন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com