1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ করলেন কৃষিমন্ত্রী

আশীষ চক্রবর্তী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষি যন্ত্র বিতরণ করা হয়।তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উপকরণ ও কৃষি যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব-এঁর সভাপতিত্বে এসময় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ থেকে ১০ কেজি করে সার ও বীজ বিতরণ করা হয়।এই কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ৬০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ করা হবে।কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষককে ভুট্টা মাড়াই যন্ত্র, এল এল পি, হোস পাইপ, পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়।
তাছাড়া, মুজিব নগর আশ্রয়নে (মাজদিহি) অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৬০০ পরিবারের মাঝে খরিপ-২ মৌসুমের সবজি বীজ, নেট, ঝাঁঝড়ি, রাসায়নিক সার, ফলের চারা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনী, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৩ জন রোগীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com