1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ফরিদপুরে কোটা আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসনে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করে উপজেলার মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা।মঙ্গলবার (১৬ ই জুলাই) চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে বিকেল চারটায় প্রতিবাদ সভা করে অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ”রুখে দাড়াও বাংলাদেশ”স্লোগানে মুক্তিযোদ্ধারা মাঠে নামে। কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমুল্যায়নের প্রতিবাদ জানান তারা।সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোঃ ফখরুজ্জামান, মোঃ ইসহাক মিয়া ও মুক্তিযোদ্ধার সন্তান রাসেলুজ্জামান।

এসময় বক্তারা, কোটা বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী কে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ স্লোগান, কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান । পাশাপাশি তারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানান।প্রতিবাদ সভা শেষে মুক্তিযোদ্ধারা এক বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি উপজেলার সদরের প্রধান সড়ক ঘরে আবার উপজেলা চত্ত্বরে ফিরে আসে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।এসময় বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্ত্রী পুত্র ও কন্যা সন্তানেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com