1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

আজ বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য_প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

মোঃ মনিরুল ইসলা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

আজ বিকাল ৩টা থেকে চালু হচ্ছে 4G মোবাইল ইন্টারনেট; সকল মোবাইল ডাটা ব্যবহারকারী গ্রাহক ৩ দিনের জন্য ৫ জিবি ডাটা বোনাস পাবেন।

সন্ত্রাসীদের পরিকল্পিত ধ্বংসযজ্ঞের কারনে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। যার ফলে আমাদের সরকারি ও বেসরকারি সেবা সহ ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যাহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা ধ্বংসকৃত ফাইবার অপটিক্যাল ক্যাবল ও ইন্টারনেট সংযোগ মেরামত করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে সারাদেশে ব্রডব্যান্ড সেবা চালু করা হয়েছে।

মোবাইল নেটওয়ার্ক 4G সেবা ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সমূহ চালুর ব্যাপারে আজ আমরা এসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সমূহের সাথে বৈঠক করেছি। অপারেটরদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ বিকেল ৩ টা থেকে মোবাইল নেটওয়ার্ক 4G সেবা চালু হবে এবং এ ব্যাপারে অপারেটররা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে।

পাশাপাশি, ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হওয়ার ফলে গ্রাহকদের ক্রয়কৃত ডাটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়ে মোবাইল অপারেটরদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক ৩ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবে।
– পলক।4G মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com